
গাইবান্ধা সদর উপজেলার কামারজানিতে অবৈধভাবে মজুত করা ইউরিয়া সার উদ্ধারে অভিযান চালাতে যাওয়ায় কৃষি বিভাগের কর্মকর্তাদের বাধা, লাঞ্ছিত ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ সময় ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বন্দরে এ ঘটনা ঘটে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সীর গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মজুত রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে সানোয়ার মুন্সীর গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাওয়া যায়। এ সময় সার মজুতের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সানোয়ার মুন্সীর ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে স্থানীয় কয়েকজন সাংবাদিকের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় পাঁচ সাংবাদিককে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে কৃষি বিভাগের কর্মকর্তারাও বাধার মুখে পড়েন বলে জানা গেছে।
পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ সাংবাদিক ও কর্মকর্তাদের উদ্ধার করেন।
গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদত ফাইন বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করে গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।

এসআই জাহিদ হাসান আরও জানান, প্রথমে ওই যুবককে অজ্ঞাত অবস্থায় পাই। এরপর সিআইডি ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে।
২৩ মিনিট আগে
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বারসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান
২৫ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার উদ্যোগ বন্ধের দাবিতে আগামী ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান
৩০ মিনিট আগে
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। প্রায়ই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে।
১ ঘণ্টা আগে