রাজধানীর নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নয়াপল্টন গাজী শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পল্টন থানা-পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, ভোরে ওই যুবক নয়াপল্টনে রাস্তার পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত কোনো এক যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এসআই জাহিদ হাসান আরও জানান, প্রথমে ওই যুবককে অজ্ঞাত অবস্থায় পাই। এরপর সিআইডি ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে। নিহত মিজানুর রহমানের বাবার নাম মফিজুর রহমান, গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা কবপুরকাঠি গ্রামে। তিনি নয়াপল্টন বিএনপি কার্যালয় এলাকায় থাকতেন। ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় দুই দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। খোলা মাঠ, সড়ক ও ফসলের জমির ওপর হালকা কুয়াশার আস্তরণ পড়ছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।
৫ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
১৩ মিনিট আগে
মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
১৬ মিনিট আগে
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বারসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান
১ ঘণ্টা আগে