
গাইবান্ধার সাঘাটায় গলায় ফাঁস দিয়ে আবু হানিফ (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রাম থেকে হানিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে।
নিহতের স্ত্রী আইরিন জানান, বেশ কিছুদিন ধরে আয়-রোজগার না থাকায় তাঁর স্বামী ঋণগ্রস্ত হন। ঋণের চাপে ক্রমে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন হানিফ ঘরে নেই। ঘরের দরজা খুলে বাড়ির আঙিনায় দেখতে পান, আতাগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে তাঁর দেহ। পরে তাঁর চিৎকারের বাড়ির লোকজন জড়ো হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তাঁর দাবি, আবু হানিফ ঋণের চাপেই আত্মহত্যা করছেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। তবে নিহতের পরিবার ও স্বজনেরা শুরু থেকেই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।
১৪ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মনিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়...
১৮ মিনিট আগে
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা মো. আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪১ মিনিট আগে