Ajker Patrika

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
লাশ পাওয়ার খবরে ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১২ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালী-বালুয়া এলাকায় করতোয়া নদীর একটি সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েক ব্যক্তি নদীতে গোসল করতে গিয়ে সেতুর নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানালে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জামেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত