
রাঙামাটির কাপ্তাই উপজেলায় অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় কাপ্তাই নতুন বাজার সড়কের পাশে সর্বস্তরের জনসাধারণের পক্ষে কাপ্তাই ইয়ুথ ক্লাবের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে ন্যাশনাল গ্রিডে যুক্ত হয়, সেই কাপ্তাইয়ের মানুষই বিদ্যুৎ থেকে বঞ্চিত। তাঁদের দাবি, দিনে ও রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না এবং প্রতিদিন ২০ থেকে ৩০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে।
অংশগ্রহণকারীরা আরও বলেন, ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে সাধারণ শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি শিল্পকারখানার উৎপাদন খাতে ব্যাপক ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ-সংকটে সর্বস্তরের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
মানববন্ধন থেকে জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা না হলে আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন জিতু, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, ইউপি সদস্য ইমান আলী, নতুন বাজারের ব্যবসায়ী কামাল উদ্দিন এবং বিএসপিআই শিক্ষার্থী মো. আবু সাইম।

আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
৪ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
১২ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
২৯ মিনিট আগে