
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ইলেকট্রনিকসের দোকানে চুরির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার শ্রী গোবিন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে শ্রী গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) ও মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার মো. মজিবর রহমানের ছেলে মো. সুজন মাহামুদ (৪০)।
আজ রোববার বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গতকাল শনিবার গাইবান্ধা সদর উপজেলার হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় চোরাই মোবাইলগুলো উদ্ধার করা হয়। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে মুক্তা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকসের দোকানে চুরি হয়। ওই দিন রাতের কোনো এক সময় চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, এয়ার ফোনসহ প্রায় ৮ লাখ ৫৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দোকানের মালিক।
অভিযোগের পর অতিরিক্ত পুলিশ সুপার, গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থানা-পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট থেকে চুরি হওয়া ৯টি স্মার্টফোন ও ৯টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩১ মিনিট আগে
ঢাকার সাভারে ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশীকে (৩০) পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মিন্টুকে (৪৪) রংপুরের পীরগাছা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
৩৪ মিনিট আগে
রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে...
৩৯ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসায় সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই হেলিকপ্টারে গ্রামে ফিরলে তাঁকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত) ফুল দিয়ে বরণ করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে নানামহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
৪০ মিনিট আগে