
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমাদের লক্ষ্য কাউকে শিবিরে যুক্ত করা নয়; বরং ভালো মানুষ ও দক্ষ শিক্ষার্থী গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। একসময় কিছু দালাল রাজনীতিবিদ আমাদের নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে নানা অপপ্রচার করেছিলেন। আজকের শিক্ষার্থীরা সেই দালালদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সত্য-মিথ্যার পার্থক্য প্রমাণ করেছেন।’ আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ-জাতির নেতৃত্ব দেবেন। এ কারণে পড়াশোনায় মনোযোগী করার লক্ষ্যেই শিবিরের কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, ‘ভারত থেকে কিছু শব্দ ছড়িয়ে বাংলাদেশে তাদের নিয়োগ করা দালালদের মাধ্যমে শিবিরকে টার্গেট করা হয়, ট্যাগিং করা হয়। এভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলে। কিন্তু আজকের সমাজ ও শিক্ষার্থীরা এখন আর এসব বিভ্রান্তিতে পড়েন না। আজকের শিক্ষার্থীরা অপপ্রচারকারী সেই দালালদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সত্য-মিথ্যার পার্থক্য তুলে ধরেছে। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস শাখা শিবির। উদ্বোধনী বক্তব্য দেন কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন।
গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ শিবির শাখার সভাপতি ডা. মোহাম্মদ শাওন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ড. রহিদুল ইসলাম নিরব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা আমির আব্দুল করিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার এবং সাবেক জেলা সভাপতি সরকার হাশেমুজ্জামানসহ অনেকে।

অনার্স প্রথম বর্ষের ১ হাজার ২০০ শিক্ষার্থী নিবন্ধন করে অনুষ্ঠানে অংশ নেন। নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর উপস্থিতি ছিল। দীর্ঘ ২০ বছর পর গাইবান্ধা সরকারি কলেজ মাঠে উন্মুক্তভাবে শিবিরের কোনো আয়োজন অনুষ্ঠিত হলো।

জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
৪ ঘণ্টা আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
৪ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
৪ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
৪ ঘণ্টা আগে