
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এক স্কুলছাত্র বানিয়েছে ল্যাম্বরগিনির আদলে স্পিডবোট। ১৭ বছরের রাহাদ খন্দকারের বানানো এই স্পিডবোট এখন চলছে ব্রহ্মপুত্র নদে। এতে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
ইতালির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বরগিনির মডেল ধরে তৈরি করা এই নৌযানে একসঙ্গে পাঁচজন বসতে পারে। গাড়িটির সামনে কাঠের তৈরি স্টিয়ারিং, মিটার, লাইটিং ও হর্নের সুইচ রয়েছে। চাকাগুলোর জায়গায় আঁকা হয়েছে ছবি। ঘণ্টায় চলতে দুই লিটার তেল লাগে।
রাহাদ ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের কৃষক শফিকুল ইসলাম ও গৃহিণী রুপালী বেগমের ছেলে। স্থানীয় গুনভরী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র সে। ছোটবেলা থেকেই যন্ত্রপাতি তৈরিতে আগ্রহী রাহাদ এর আগে ধান কাটার মেশিন ও রোবট বানিয়েছে।
ল্যাম্বরগিনি স্পিডবোট তৈরিতে খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। এর মধ্যে ৩ লাখ টাকা ঋণ নিয়েছে পরিবার। বাকি টাকা এসেছে আত্মীয়স্বজনের সহায়তায়। নানির দেওয়া পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল এ কাজ। ৯ মাসের চেষ্টায় তৈরি হয়েছে এই স্পিডবোট।
রাহাদ বলে, ‘ছোট থেকেই যন্ত্রপাতি বানানোর ঝোঁক ছিল। এবার চেয়েছিলাম বড় কিছু করতে। তাই ল্যাম্বরগিনির আদলে স্পিডবোট বানালাম। সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে নিজস্ব ডিজাইনের গাড়িও বানাতে পারব।’
রাহাদের তৈরি স্পিডবোট দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে এসে ভিড় করছে মানুষ। নদীতে ঘুরে এসে শাকিল আহমেদ নামের এক দর্শনার্থী বলেন, ‘ল্যাম্বরগিনির আদলে নৌকা বানানো সত্যিই দারুণ উদ্যোগ। এতে চড়ে ঘুরে ভালোই লাগছে।’
রাহাদের মা রুপালী বেগম বলেন, ‘ছোটবেলা থেকেই ও এসব নিয়ে ব্যস্ত থাকে। লেখাপড়া করলেও বিজ্ঞান আর যন্ত্রপাতি নিয়েই আগ্রহ বেশি। আমরা কখনো বাধা দিইনি। তার সৃষ্টিগুলো সারা বিশ্বে পরিচিত হোক—এটাই আমাদের আশা।’ গ্রামবাসীও রাহাদের এই সাফল্যে গর্বিত। তাঁদের প্রত্যাশা, এই প্রতিভা একদিন বিশ্বমঞ্চে আলো ছড়াবে।

বরিশালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলমকে তার কক্ষে ঢুকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ঠিকাদারি কাজ নিয়ে বিরোধের জেরে আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ ঘটনা হয়। ঘটনার ৬ মিনিটের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
৩ মিনিট আগে
নেত্রকোনার মদন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাফি আহমেদ নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
খুলনা নগরীতে গণপিটুনিতে রাজু (২৬) নামে এক শিশু অপহরণকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।
৭ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সলঙ্গা বাজারে অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
৭ মিনিট আগে