
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘গণভোটে দুটি পক্ষ “হ্যাঁ” এবং “না”। সরকার “হ্যাঁ”-এর পক্ষ নিয়েছে। সরকার গণভোটে কোনো পক্ষ নিতে পারে না।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লাঙ্গল মার্কার প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘মানুষের মধ্যে ভোট নিয়ে উৎসাহ কম। গণভোট সম্পর্কে উৎসাহ কম। দেশের বিপুল জনশক্তিকে বাদ দিয়ে যে সংস্কারের চেষ্টা করা হয়েছে, তা জনপ্রিয়তা পায়নি, তা টেকসই হয়নি, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।’
জাপা মহাসচিব বলেন, ‘আমাদের পার্টি অফিসে চার চারবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। জি এম কাদের স্যারের নামে ১৬টি হত্যা মামলা দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে না, জি এম কাদের কোনো দুর্নীতি করেন। কোনো মানুষ বিশ্বাস করতে পারে না যে জি এম কাদের কোনো মানুষকে হত্যা করেন। শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য, চাপ প্রয়োগের জন্য তাঁর বিরুদ্ধে অসত্য মামলা দেওয়া হয়েছে।’
জাতীয় পার্টির বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল হক রেজার সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপজেলা সিনিয়র সহসভাপতি মো. আনছার আলী সরদার, সহসভাপতি মো. জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মন্ডল, জাতীয় পার্টির বামনডাঙ্গা ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন মুক্তি, জাতীয় পার্টির সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম লিটন প্রমুখ।

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেন আহত জামায়াত নেতা আব্দুস সবুর শেখের স্ত্রী শোহর বানু।
১৫ মিনিট আগে
সিলেট নগরীর জিন্দাবাজারে জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ নামে একটি জুতার দোকানকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার দুপুরের দিকে অভিাযান চালিয়ে দোকানটিকে সিলগালা করা হয়। স্টেপ’র এর বিরুদ্ধে ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড, মেমোসহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতির অভিযোগ উঠেছে।
২৩ মিনিট আগে
টাঙ্গাইল সদর উপজেলার দরূন এলাকায় পরিত্যক্ত একটি পেট্রলপাম্পের সামনে থেকে সাবেক ইউপি সদস্য ছোরমান রেজার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ক্রিসেন্ট জুট মিলে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধ থাকা পাটকলের শ্রমিকেরা। আজ রোববার সকাল ১০টায় খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
৩৬ মিনিট আগে