
গাইবান্ধা শহরে পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলা ও নারীর উপস্থির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুইদিন ধরে ফেসবুকে ভাসছে।
ঘটনাটি তদন্তে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে আহবায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি লম্বা টেবিল। টেবিল ঘেঁষে চারদিকে চেয়ার সাজানো। চেয়ারে পাঁচ থেকে ছয় জন বসে আছেন। পাশে পুলিশের পোশাকে একজন দাঁড়িয়ে আছেন। কেউ টি শার্ট কেউ গেঞ্জি, কেউ পুলিশের পোশাক পড়ে আছেন। একজনের মাথার ওপরের দিকে কালো চশমা। প্রত্যেকের সামনে টেবিলে একটি করে মানি ম্যাগ। টেবিলের চারপাশে বসে টেবিলের ওপরে তাস ও টাকা। চেয়ারে বসে টেবিল থেকে তাস নিচ্ছে। মুখে ১৭, ১৮, ২০ শোনা যাচ্ছে। একটু পর পর মানি ম্যাগ থেকে কেউ টাকা বের করে টেবিলের ওপর রাখছেন। কেউ তাস হাতে নিচ্ছেন। টেবিলের ওপর ১০ টাকা, ২০ টাকা, ৫০০ টাকা ও ১ হাজার টাকার অনেক নোট ছড়িয়ে ছিটিয়ে আছে।

চার মিনিট ৩৭ সেকেন্ডের অন্য একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য এক নারীর সঙ্গে খোশমেজাজে।
এ বিষয়ে আজ শনিবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীন মোবাইল ফোনে বলেন, ফাঁড়িতে তারা টাকা দিয়ে খেলেছে। এটা অপরাধ। তিনি আরও বলেন, ভিডিওতে আমরা যাদেরকে চিনতে পেরেছি, তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে ঘটনার পর পদ্মাসেতু থেকে এক ব্যক্তির নদীতে ঝাঁপ দেওয়ার ভিডিওফুটেজ পেয়েছে পুলিশ। ওই ব্যক্তিকে ফোরকান বলে ধারনা করলেও নিহতদের স্বজনেরা শতভাগ নিশ্চিত হতে পারেনি।
৬ মিনিট আগে
মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। ৩০ মার্চ তাঁকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে পল্টন থানায় দায়ের করা মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ৫ এপ্রিল তিন দিন, ৮ এপ্রিল আরও তিন দিন, ১২ এপ্রিল দুই দিন এবং ১৪ এপ্রিল তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
২৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতরে একসঙ্গে পাওয়া গেছে চার ভাইয়ের মরদেহ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামে তাঁদের বাড়ি। গাড়ির এসির গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই চার সহোদর হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দর রাজাপাড়ার প্রয়াত মোহাম্ম
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলামকে...
১ ঘণ্টা আগে