Ajker Patrika

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
নিহত ব্যবসায়ীর বাড়িতে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সাগর মিয়া (২৬) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কূপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর মিয়া সদর উপজেলার খোলাহাটি নিউ ব্রিজ রোড এলাকার মান্না মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সাগর মিয়া ভ্যানে করে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাঁকে বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত