
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে কপিল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কপিল উদ্দিন ওই গ্রামের ফজর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ছমছেল শেখের ছেলে আব্দুল জলিল শেখের সঙ্গে কপিল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল জলিল শেখের নেতৃত্বে কয়েকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে লাঠির আঘাতে গুরুতর আহত হন কপিল উদ্দিন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আব্দুল জলিল শেখও আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমতি না থাকায় অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নি। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কেন্দ্রটির বিভিন্ন আসবাব।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীর সেতুর মাপজোক, মাটি পরীক্ষা সম্পন্ন হলেও নকশার জটিলতায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ খেয়ায় রশি টেনে নদী পারাপার হচ্ছে। এতে করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
২ ঘণ্টা আগে
রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতেরা জীবিকার তাগিদে সৌদি আরবে ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।
৪ ঘণ্টা আগে
নিহত স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। তাঁর পিতার নাম আলকাছ শিপরা। তাঁর স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী রুবেল বেকার ছিলেন।
৪ ঘণ্টা আগে