
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে এনসিপি নেতাদের ফেনীতে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা হরতালের প্রতিবাদে আজ রোববার ফেনীর সোনাগাজী উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন বক্তারা।
তাঁরা বলেন, ‘আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, গত ১৭ বছর যে নেতা হামলা-মামলা ও গুমের শিকার হয়েছেন, তাঁর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন এনসিপির নেতারা। এই বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তবে আমরা (ছাত্রদল) আগামীকাল সোমবার পদযাত্রায় অংশ নিতে এলে তাঁদের ফেনীতে প্রবেশ করতে দেব না।’
পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন চরচান্দিয়ার যুবদলের সভাপতি আবু তাহের, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মামুন, আবুল হোসেন বাবুল, জাবেদ হোসেন, পৌর বিএনপি নেতা মোহাম্মদ মোস্তফা, উপজেলা প্রযুক্তি দলের সভাপতি দেলোয়ার হোসেন রাসেল প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক নুর করিম সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদল নেতা জাহিদ উদ্দিন তন্ময়, রবিউল আলম সাকিব, রবিন, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম আহাদ, বক্তারমুন্সি কলেজের সভাপতি সাদ্দাম হোসেন সুজন, চরদরবেশের সভাপতি ইকবাল হোসেন রাজু, মতিগঞ্জের বেলাল হোসাইন, সহসভাপতি মোহাম্মদ বাবলু, আমিরাবাদের সভাপতি আব্দুল্যাহ আল নোমান, বগাদানার যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম জিহাদ, পৌর ছাত্রদল নেতা রকি ভূঁইয়া, জিয়া উদ্দিন হৃদয়, শ্রমিক দল নেতা সাইফুল ইসলাম ডালিম, সাইফুল ইসলাম শেখ ফরিদ প্রমুখ।

শিবালয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
বরগুনায় এক স্কুলশিক্ষককে কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়েছেন স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মো. বশির উদ্দিন। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন ওই ব্যবসায়ী।
৩১ মিনিট আগে
আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সম্রাট গ্রুপের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
৪৩ মিনিট আগে
খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই জন শিশুসহ ১০ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নৌ-বাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়।
৪৪ মিনিট আগে