
ফেনীর লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের মালিক জিল্লুর হোসেন (৪৫) গুরুতর আহত হন। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাজেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের পেছনে একইমুখী একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় শনাক্ত করা যায়নি। গুরুতর আহত অবস্থায় ট্রাকের মালিক জিল্লুর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি বগুড়া সদর উপজেলার বুজুরুক মাজিরা গ্রামের লাল মিয়ার ছেলে। জানা গেছে, তিনি চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ঢাকার তেজগাঁও যাচ্ছিলেন।
আহত জিল্লুরের জামাতা ইস্রাফিল হাসান বলেন, `গাড়ির চালকের নাম জানি না। তবে গাড়িটি আমার শশুরের নিজের। শুনেছি, ওই চালককে বদলি হিসেবে আজকে গাড়ি চালাতে দিয়েছিলেন। দুর্ঘটনায় সে মারা গেল। আমার শশুরের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় নেওয়া হচ্ছে।’
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রায়হান হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় জিল্লুর হোসেনকে হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের একাধিক হাড় ভেঙে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাজেদ বলেন, ``দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। চালক ঘটনাস্থলেই মারা গেছেন। আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে শ্রী শ্রী দশভুজা বাড়ি মন্দির কমিটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মন্দির চত্বর থেকে শত শত ভক্ত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন।
৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।
৪৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি ছাত্রদল কখনো বেইমানি করবে না।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে