
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটায় জেলের জালে ড্রোনসদৃশ একটি রহস্যময় বস্তু আটকা পড়েছে। অস্বাভাবিক আকৃতির লাল রঙের বস্তুটি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
গতকাল রোববার বিকেল ৪টার দিকে গভীর সমুদ্রে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানা-পুলিশের মোবাইল ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহান।
স্থানীয় জেলে মিরাজ হোসেন জানান, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকার একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরসংলগ্ন বলেশ্বর নদের মোহনায় জাল তুলছিল। এ সময় বিমানের আকৃতির একটি অজ্ঞাত বস্তু জালে আটকা পড়ে। বস্তুটির সঙ্গে ডানা ও পাখার মতো অংশ ছিল। জালে পেঁচিয়ে যাওয়ায় সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে পড়ে যায়। পরে জেলেরা সেটি উদ্ধার করে সোমবার সকালে পাথরঘাটায় নিয়ে আসেন।
এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি নিজেদের হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বস্তুটি লম্বাটে, উজ্জ্বল লাল রঙের এবং দেখতে অনেকটা ছোট আকারের বিমানের মতো। তবে এটি কোথা থেকে এসেছে বা কী কাজে ব্যবহৃত হতো, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, এটি সমুদ্রের তলদেশে জরিপ বা গবেষণার কাজে ব্যবহৃত কোনো স্বয়ংক্রিয় ড্রোন বা বিশেষ যন্ত্র হতে পারে। আবার অনেকে এটিকে বিদেশি গবেষণা কিংবা সামরিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বলেও মনে করছেন। তবে এসব বিষয়ে কোনো সরকারি সূত্র এখনো নিশ্চিত তথ্য দেয়নি।
এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ওসি (তদন্ত)। তবে এসআই মোহাম্মদ সোহান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর রহস্যময় বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে