
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক ইসলাম (৪৫) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন ফারুক ইসলাম। তিনি পরিবারের পাশাপাশি এলাকার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও ভূমিকা রেখেছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন পরোপকারী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
নিহতের প্রতিবেশী আব্দুর রাজ্জাক জানান, প্রায় ১০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছিলেন ফারুক ইসলাম। এ সময় তিনি নিজের মেজো ছেলে মাহফুজুর রহমান, দুই ভাতিজাসহ কয়েকজনকে সৌদি আরবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। প্রায় তিন বছর আগে তিনি সর্বশেষ দেশে এসেছিলেন।
তিনি আরও বলেন, ফারুক ইসলাম দেশে ছুটিতে এলে অসহায় মানুষের পাশে দাঁড়াতেন এবং বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করতেন। পরিবারের সদস্যরা জানান, মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২১ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে