
ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক যুবক ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার শর্শদি রেলগেট ও শহরের নাজির রোড এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন শর্শদির গজারিয়াকান্দি এলাকার ইউছুফের ছেলে আবু সুফিয়ান তোরাব (২৩) এবং ছাগলনাইয়ার মধ্যম শিলুয়া এলাকার মৃত আলী আশরাফের স্ত্রী রেজিয়া বেগম (৫৫)। রেজিয়া বেগম শহরের নাজির রোড এলাকায় ছেলের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় সদর উপজেলার শর্শদি রেলগেট এলাকায় দুটি ট্রেন অতিক্রম করার সময় সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবু সুফিয়ানের মৃত্যু হয়। পরে রাত ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এদিন সন্ধ্যা ৬টায় শহরের গুদাম কোয়ার্টারসংলগ্ন নাজির রোড এলাকায় রেললাইনে হাঁটছিলেন রেজিয়া বেগম। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে রেজিয়া বেগমের মৃত্যু হয়। পরে দুর্ঘটনার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটারজুড়ে ছড়িয়ে থাকা মরদেহের অংশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। বার্ধক্যের কারণে তিনি কানে কম শুনতেন বলে জানায় পরিবার।
এ বিষয়ে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় পৃথক অপমৃত্যু মামলা করার প্রক্রিয়া চলছে।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৫ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৭ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৭ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৭ ঘণ্টা আগে