
ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার মধ্যে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলায় চলতি বছরে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত।
সরেজমিন দেখা যায়, ভারী বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড়, পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো।

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, টানা বর্ষণের ফলে ড্রেন ও খাল দিয়ে পানি ধীর গতিতে নামছে। তাই শহরের বিভিন্ন সড়ক জলমগ্ন হয়েছে। জলাবদ্ধতা দূর করতে ইতিমধ্যে পৌরসভার ১২টি টিম মাঠে কাজ করছে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, আগামী দু-তিন দিন জেলাজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে এক সিনিয়র স্টাফ নার্স ও পুলিশ কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
৮ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৃথক দুটি স্থান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৯০০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রল জব্দ করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে উপজেলার নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এই তেল জব্দ করে। জব্দ করা জ্বালানি তেল স্থানীয়
৩৪ মিনিট আগে
রাজধানীর বাড্ডায় তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড্ডার বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
৩৮ মিনিট আগে
যশোরের কেশবপুরে গৌরী রানীর (৭৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে