Ajker Patrika

ফেনীতে পুকুরে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ

ফেনী প্রতিনিধি
ফেনীতে পুকুরে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ
প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়ায় সরকারি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়-সাত দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার আদালত মাঠসংলগ্ন শহীদ মিনারের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, পানিতে থাকায় মরদেহটি পচে ফুলে উঠেছে। পরিচয় শনাক্তে ফেনী পিবিআইয়ের একটি দল ফেনী জেনারেল হাসপাতালে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করলেও এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ছাগলনাইয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, পুকুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে আঙুলের ছাপ সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া বেতার বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত এক সপ্তাহে এলাকায় কেউ নিখোঁজ হয়েছেন কি না, সেই বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ। পাশাপাশি মরদেহ উদ্ধারের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত