
ফেনীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. আহসানুল ইসলাম (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সুমন (৪৫) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহসানুল ইসলাম চট্টগ্রামের ভুজপুরের সিকদার খিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ট্রাকের চালকের সহকারী (হেলপার) ছিলেন। আহত সুমন ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার মো. মোস্তফার ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। একই সময় সড়কে একটি ভ্যানগাড়িকেও চাপা দেয় ট্রাকটি। স্থানীয়রা ট্রাকের হেলপার আহসানুল ইসলাম ও ভ্যানচালক সুমনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহসানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান।
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট চালু হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৩২ মিনিটে চালু হওয়া ইউনিটটি থেকে বর্তমানে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ফলে প্রথম ইউনিটসহ এখানে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।
৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদকসংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে শহরের পৌরসভার মেডিকেল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. রজব আলী (২৮) পৌরসভার মসজিদপাড়া এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।
১৮ মিনিট আগে
গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে গত মে মাসে তদন্ত করে উপজেলা প্রশাসন। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আইনি ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই খামারের দুর্গন্ধ ও মাছির উপদ্রবে বিপর্যস্ত রয়েছে স্থানীয় জনজীবন।
৪৩ মিনিট আগে
এক ব্যক্তির কাছ থেকে সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড সংগ্রহ করে তা ব্যবহার করতেন। ওই আইডি কার্ড দেখিয়ে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন।
১ ঘণ্টা আগে