চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদকসংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে শহরের পৌরসভার মেডিকেল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. রজব আলী (২৮) পৌরসভার মসজিদপাড়া এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রজব আলীর সঙ্গে তাঁর বন্ধু জিসানের দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে মেডিকেল রোড এলাকায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জিসান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীকে ছুরিকাঘাত করেন। এ সময় মেহেদী নামে অপর এক যুবক রজব আলীকে ধরে রাখে বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রজব আলীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, জিসান রজব আলীকে ছুরিকাঘাত করেন এবং মেহেদী তাঁকে ধরে রাখেন। অভিযুক্ত দুজনই মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক বাকি মির্জা হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
২ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনিয়ম, জালিয়াতি ও নথিপত্রের অসংগতি অনুসন্ধান করায় সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা বোরহানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন বোরহান। অনিয়মের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
৪ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপির সময় রোগীর পা পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগের পর গত ২২ জুন ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত ফিজিওথেরাপিস্ট অভিযোগ অস্বীকার করেছেন।
২৫ মিনিট আগে