ফেনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।
মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার রাতে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য জানিয়েছেন।
অভিযানে সোনাগাজী থেকে দুজন, পরশুরামে দুজন, দাগনভূঞায় চারজন, ছাগলনাইয়ায় দুজন, ফুলগাজীতে চারজন এবং ফেনী সদরের বালিগাঁওয়ের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, সোনাগাজী পৌর আওয়ামী লীগের সহসভাপতি নূর আলম মিষ্টার (৪৮), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মুন্না আজিজ (৩০), পরশুরাম পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম মজুমদার (৪২), ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. আলী (২১), দাগনভূঞা পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ (৪৮), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজীব (৩৯), রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের পাটোয়ারী (৬৩), পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক সাইমুন ইসলাম প্রকাশ রাহিম (২২), ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সদস্য মো. সোহাগ (২৯), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল (৩৩), ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুল হক (৬৬), আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জব্বার (৬০), মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মোতালেব ভূঁইয়া (৫৪), উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী নুর আলম (৫৪) এবং ফেনী সদরের বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহাম্মদ মাহফুজ মিয়া (৪৬)।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মহিপালে ছাত্র-জনতা হত্যা মামলায় ও চারজনকে আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে নূর আলম চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছেন। অন্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর মহিপালে গণহত্যার ঘটনায় ফেনী মডেল থানায় আটটি হত্যা ও তিনটি হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মো. রুবেল মিয়া ওই উপজেলার একটি মসজিদে ইমামতি করতেন...
৩ মিনিট আগে
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। তিনি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম অবসরে যাওয়ায় অধ্যাপক জাবের এ দায়িত্ব গ্রহণ করেন।
৭ মিনিট আগে
৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে অচলাবস্থায় রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পাল
১০ মিনিট আগে
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করেছে ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে জানান চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।
১ ঘণ্টা আগে