
ফেনীর বিভিন্ন উপজেলা ও পৌরসভায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় তারা দলের কর্মসূচি, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গতকাল সোমবার বিকেল ৪টায় পরশুরাম উপজেলা থেকে কর্মসূচি শুরু হয়। এরপর ফেনী সদর, পৌরসভা ও সোনাগাজীতে গিয়ে দলীয় নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণ করে এনসিপির নেতা-কর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, স্বাস্থ্য সেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে অভিমত ব্যক্ত করেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন—দলের কেন্দ্রীয় সংগঠক ও নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভি, মনসুর আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব যোবায়ের।
পথসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিল, আজও মানুষের সেই আশা পূরণ হয়নি। হাসপাতালে আহতরা আর্তনাদ করছে, শহীদ পরিবারের পুনর্বাসন করা হয়নি। এর মধ্যে সরকারের সংস্কার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা হচ্ছে। সচিবালয়ে ফ্যাসিস্টের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। মৌলিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

স্বজনদের অভিযোগ, হাসিনা মারা যাওয়ার পর হাসপাতালেই তাঁর শরীর থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে পালিয়ে যান স্বামী মো. রাতুলসহ সঙ্গে থাকা অন্যরা।
৯ মিনিট আগে
তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানা–পুলিশ ৯ জনকে, শেরেবাংলা নগর থানা ১২ জন, হাতিরঝিল থানা ১৪ জন, আদাবর থানা ৫ জন, মোহাম্মদপুর থানা ২১ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ ১২ জনকে...
১১ মিনিট আগে
সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে মাছ ও মধু আহরণ করতে গিয়ে ২০ জেলে ও মৌয়াল অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বনদস্যু আলিম ও নানাভাই ডন বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে বলে জানা গেছে।
১২ মিনিট আগে
বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে রোহিঙ্গা সংকট চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে ক্যাম্প ব্যবস্থাপনার দায়িত্বে থাকা...
১৪ মিনিট আগে