
ফরিদপুরের ভাঙ্গায় একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটি অন্তত ৩০ ফুট গভীর খাদে ছিটকে পড়ে দুই যাত্রী নিহতসহ ২৫ জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ সোমবার (১৩ এপ্রিল) ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। গুরুতর আহতদের মধ্যে ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়
নিহতদের মধ্যে রয়েছেন ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লার ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০) ও একই গ্রামের নেছার উদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ (৪২)।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ২৫ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এখনো উদ্ধার অভিযান চলছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত কয়েকজন যাত্রী জানান, তাঁরা ফরিদপুর থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ বিকট আওয়াজ হয় এবং মুহূর্তেই বাসটি খাদে পড়ে যায়। এতে তাঁরা অজ্ঞান হয়ে পড়ে থাকেন বাসের ভেতর। জ্ঞান ফিরলে দেখেন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা চলছে।

বাসে থাকা আহত এক দম্পতি জানান, তাঁরা বরিশাল যাচ্ছিলেন। দুর্ঘটনায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। সড়ক দুর্ঘটনা পর তাঁদেরসহ অনেক যাত্রীর নগদ টাকা, মোবাইল খোয়া গেছে। এতে চরম বিপদের মধ্যে রয়েছেন তাঁরা।
হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ মামুন মিয়া জানান, ফরিদপুর থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহনটি ভাঙ্গার বাবলাতলা ব্রিজের ওপরে আসলে বিপরীত দিক থেকে আসা বাঙ্গিবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত হন বেশ কিছু যাত্রী। খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধার করেন এবং আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আবার কয়েকজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে