
ফরিদপুরে জাল জন্মনিবন্ধনের মাধ্যমে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের মা ও সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার রাত ৯টায় শহরের চকবাজার জামে মসজিদ-সংলগ্ন মার্কেটের দোতলায় অবস্থিত কাজি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
এ সময় নিকাহ রেজিস্ট্রার মো. কামরুল হাসানকে (৪৮) বাল্যবিবাহ নিরোধ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে একই অপরাধে বিকেলে শহরের বায়তুল আমান এলাকায় কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ১২ জুন শহরের বায়তুল আমান এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে জাল জন্মনিবন্ধনের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্যবিবাহ দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে কনের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বিভিন্ন অভিযোগের কারণে নিকাহ রেজিস্ট্রার কামরুল হাসানের নিবন্ধন স্থগিত করা হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে এক আদেশের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেন। ওই আদেশ ৮ জুন পর্যন্ত কার্যকর ছিল।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, ‘এক কিশোরীর জাল নিবন্ধনের মাধ্যমে বয়স বেশি দেখিয়ে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং সত্যতাও পাওয়া গেছে। যে কারণে দুজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া জেলা রেজিস্ট্রার বরাবর আমরা একটি চিঠি পাঠাব ওনার নিবন্ধনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’

হত্যাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফেরার মাত্র দুই দিনের মাথায় মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে খুলনার রূপসা উপজেলার মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২০ মিনিট আগে
পদ্মা নদীতে বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘায় আবারও গোলাগুলি হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের পদ্মার চরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মিনারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।
২১ মিনিট আগে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির উপকর্মসংস্থান-বিষয়ক সম্পাদক বশিরকে কুপিয়ে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২২ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জিহাদকে পিটুনি ও গভীর রাত পর্যন্ত খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ব্যবসায়ী মফেজ উদ্দিনের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৩১ মিনিট আগে