
ফরিদপুরের মধুখালীতে অপহৃত এক শিশুর অর্ধগলিত লাশ হাত বাঁধা অবস্থায় বিলে পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির গৃহপরিচারকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিশুটির নাম তামিম তালুকদার (১১)। সে রায়পুর ইউনিয়নের বড় গোপালদী মধ্যপাড়া গ্রামের সৌদিপ্রবাসী মো. শামীম তালুকদারের ছেলে। গতকাল সোমবার রাত ১০টার দিকে পাশের কোড়কদী ইউনিয়নের বাঁশপুরে বিলের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার চুরারগাতি এলাকার তুহিন শেখ (৩০) ও তাঁর সহযোগী মাগুরা সদরের আমিরুল (২৫)। তাঁদের মধ্যে তুহিন শিশু তামিমদের বাড়িতে গত এক বছর ধরে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট বিকেলে নিখোঁজ হয় তামিম এবং ওই দিন রাতেই ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ ঘটনায় তাঁর মা রিমা আক্তার মধুখালী থানায় অভিযোগ করেন। এরপর সোমবার রাতে পুলিশ ওই বাড়ির গৃহপরিচারক তুহিনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে, শিশু তামিমের লাশ উদ্ধার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার মা অপহরণের মামলা করেন। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার এবং তাঁদের দেওয়া তথ্যমতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, শিশুটিকে অপহরণের পর পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই টাকা দিতে দেরি হওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করে বিলের পানিতে ফেলে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, শিশুটিকে দুই দিন আগেই হত্যা করা হয়। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া অপহরণ মামলায় আদালতে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্সচালক-মালিকদের সঙ্গে এনসিপি নেতা-কর্মীদের হাতাহাতি হয়েছে। অ্যাম্বুলেন্সের ভাড়া নৈরাজ্য নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের এই হাতাহাতি হয়। ঘটনার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি
১৯ মিনিট আগে
মুন্সিগঞ্জ শহরে কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ মিছিল শেষে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার বিকেলে থানারপুল এলাকায় এ ঘটনায় কিলঘুষিতে কয়েকজন সামান্য আহত হন। মোবাইল চুরিকে কেন্দ্র করে হট্টগোলের দাবি করেছেন জেলা যুবদলের সদস্যসচিব।
২২ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তিকে নির্যাতন এবং আরেক দম্পতির দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত চার দিনে এমন তিনটি ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ বলছে, ছাত্রীকে উদ্ধারে ও আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।
২৮ মিনিট আগে