
ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. আব্দুল হালিম মোল্লা (৬১) নামের এক বৃদ্ধ পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে জিব কর্তনের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মাহবুবের বাগান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আবু সাঈদ মোল্লার ছেলে। এ ছাড়া তিনি পাড়াগ্রাম বাজারে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ধারের টাকা আদায়ের কথা বলে গত শনিবার বিকেলে উপজেলার হেলেঞ্চা গ্রামের মিজানুর রহমান, শান্ত, লালটু, মজিবর ও আনোয়ারের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন আব্দুল হালিম। পরে ওই রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা তাঁর জিব কেটে মাহবুবের বাগানে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, ‘এটি একটি নির্মম ঘটনা। বৃদ্ধের জিব কেটে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যান তিনি। যতটুকু জানতে পেরেছি, ধারের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থ লেনদেনের জেরে এমন ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, জিব কর্তনের ঘটনার পর নিহত ব্যক্তির ভাই অভিযোগ করেছিলেন। মারা যাওয়ার পর এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২২ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৫ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে