
ফরিদপুরের মধুখালীতে ট্রেনের ধাক্কায় তায়েব ও তাহমিদ নামের চার বছর বয়সী যমজ দুই শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণালক্ষণদিয়া গ্রামের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই এলাকার আকাশ শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দেড়টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় ওই দুই শিশু রেলক্রসিং-সংলগ্ন একটি দোকানে চকলেট কিনতে যায়। এ সময় তাঁরা দ্রুত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রেলক্রসিংটি অরক্ষিত অবস্থায় রয়েছে। ওই ক্রসিং দিয়ে চার-পাঁচটি গ্রামের বাসিন্দাদের যাতায়াত রয়েছে। এর আগে একাধিক দুর্ঘটনায় অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁরা এই রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবি জানান।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাঁরা পৌঁছালে লাশ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোর সরঞ্জাম জব্দ করা হয়।
১৬ মিনিট আগে
বরগুনা সদরে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেলে উপজেলার সোনারবাংলা নামক এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো লাগানো একটি প্রাইভেটকারের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
১৯ মিনিট আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে নগরীর প্যারামেডিক্যাল এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার নামে ছবি, ভিডিও ও অপারেশনাল তথ্য প্রকাশে কঠোর নির্দেশনায় উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটি নির্দেশনাকে নজিরবিহীন ও বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহার এবং সাংবাদিকদের জন্য সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে।
৩৫ মিনিট আগে