
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবেশী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নবিরুল ইসলাম (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে ঘোড়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে অটোরিকশাসহ আকাশ আহম্মেদ (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি জয়পুরহাট জেলার মনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে ফুলবাড়ী পৌর এলাকার চকসাহাবাজপুরে তাঁর সৎবাবা শাহজাহানের সঙ্গে বসবাস করেন।
নিহত নবিরুল ইসলাম পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) থেকে শাহাবাজপুর যাওয়ার কথা বলে তিন ব্যক্তি নবিরুল ইসলামের অটোরিকশায় ওঠেন। উত্তর লক্ষ্মীপুর এলাকার কুর্শাখালী রেলগেটের কাছে পৌঁছালে তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন।
নবিরুল ইসলাম বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে আটক করে। তবে তাঁর দুই সহযোগী পালিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ‘ঘটনার রাতেই ছিনতাই হওয়া অটোরিকশাসহ একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিস না মানায় ২০ সদস্যের একটি পরিবারকে ২৩ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, তাঁদের সঙ্গে আশপাশের কেউ কথা বললে, তাঁদের অটোরিকশায় চড়লে কিংবা আয়-রোজগারের কাজে সহযোগিতা করলে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সালিসে।
১১ মিনিট আগে
ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন নীলফামারীর হিমাগারমালিক ও আলু ব্যবসায়ীরা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে জেনারেটর চালিয়ে হিমাগারের কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন তাঁরা। এতে নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে জেলার ১১টি হিমাগারে সংরক্ষিত প্রায় ৭৭ হাজার টন আলু নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১৫ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় ঘরের মাটির দেয়াল ধসে আয়েশা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির বাবা সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।
১৭ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে একটি টেবিল ভেঙে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয়টির দোতলা ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় প্রায় তিন শ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
১ ঘণ্টা আগে