Ajker Patrika

জমিতে ময়লা ফেলায় ছোট ভাইকে হত্যা, এক মাস পর গ্রেপ্তার বড় ভাই

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
জমিতে ময়লা ফেলায় ছোট ভাইকে হত্যা, এক মাস পর গ্রেপ্তার বড় ভাই
এটিএম শামসুজ্জামান। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ছোট ভাই মুকুল হোসেনকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান অভিযুক্ত বড় ভাই এটিএম শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে দিনাজপুরের দশমাইল এলাকা থেকে এসআরবি-১৩ ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এটিএম শামসুজ্জামান বিরামপুর পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর কৃষ্টচাঁদপুর গ্রামে আবাদি জমিতে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে বড় ও মেজো ভাইসহ কয়েকজন মিলে ছোট ভাই মুকুল হোসেনকে মারধর করেন। এতে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরদিন বিরামপুর থানায় হত্যা মামলা করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে আটক করে। তবে অন্য অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মুকুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত এটিএম শামসুজ্জামানকে মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত