
দিনাজপুরে বীরগঞ্জে আজ শুক্রবার ঐতিহ্যবাহী বউমেলা বা মিলনমেলা শুরু হয়েছে। উপজেলার গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলায় জীবনসঙ্গীর দেখা পেতে আশপাশসহ দূরদূরান্তের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা এই মেলায় ঘুরতে আসেন। নিজেদের আকর্ষণীয়ভাবে সাজিয়ে তাঁরা দৃষ্টি কাড়তে চান পরস্পরের।
স্থানীয় লোকজনের কাছে এই মেলা বউমেলা নামে পরিচিত। সময়ের পরিবর্তনে তা এখন মিলনমেলা নামে পরিচিত হচ্ছে। প্রায় ২০০ বছর ধরে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর পরের দিন জমে ওঠে ঐতিহ্যবাহী মেলা। মেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা কেউ কাউকে পছন্দ করলে প্রথমে আলাপচারিতা করেন। তারপর অভিভাবকদের জানান তাঁরা। সবকিছু ঠিকঠাক থাকলে বেজে ওঠে বিয়ের বাদ্য।
মেলা উপলক্ষে বিদ্যালয়ের মাঠসহ পুরো গোলাপগঞ্জ বাজার এলাকায় মানুষের ভিড়। মেলায় নানা পণ্যের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। সেখানে রয়েছে জিলাপি, নিমকি, পিঠা, ফুচকা, চটপটিসহ নানা মুখরোচক খাবারের দোকান। এ ছাড়া আছে মেয়েদের অলংকারের, শিশুদের খেলনা সামগ্রী, গৃহস্থালির নানা সরঞ্জাম, তৈজসপত্র, মাটির তৈরি জিনিসপত্রের পসরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীই শুধু নন, এখন সব জাতি-ধর্মের মানুষ এই মেলায় ঘুরতে আসেন। তাঁরাও মেলার পসরা কেনাকাটা করেন, উপভোগ করেন আনন্দ আয়োজন।
মেলা উপলক্ষে আজ বিকেল ৪টায় ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদ ও ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদ এবং বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে স্কুলে মাঠে নাচ-গান ও আলোচনা সভা হয়।
আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতা যোসেফ হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ মো. মনজুরুল ইসলাম মনজু। বিশেষ অতিথি ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, কারিতাসের আঞ্চলিক পরিচালক রবি মার্ডি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মনোজ কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছেলেমেয়েরা ঢোল, মন্দিরা, কাঁসর, কাড়া, হারমোনিয়ামের তালে নাচ পরিবেশনের মাধ্যমে অতিথিদের স্বাগত জানান।

চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, আগে মেলায় তরুণ-তরুণীরা পছন্দের মানুষ খুঁজে পেলে পরিবারের কাছে জানাতেন। পরের বছর মেলায় তাঁদের নাম-পরিচয় তুলে ধরে বিয়ের আয়োজন করা হতো। এখনো অনেকে হয়তো মেলায় ছেলে-মেয়ের জীবনসঙ্গী খুঁজে পেলে বিয়ে দেন। তবে আর বিয়েশাদির ব্যাপারগুলো আগের মতো নেই। এরপরও মেলার ঐতিহ্য ধরে রেখেছেন আয়োজকেরা।
আদিবাসী নেতা যোসেফ হেমরম জানান, মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। দিনাজপুর ছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, জয়পুরহাট ও নওগাঁ জেলা থেকেও অনেক মানুষ মেলায় আসেন।

ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এতে অগ্নিকান্ডের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরাতন গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
৭ মিনিট আগে
ময়মনসিংহে নিখোঁজের আট দিন পর ডোবা থেকে সাউমী সাবা (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়। তবে পুলিশের দাবি, বৃষ্টিতে ভিজতে বের হয়ে পানিতে ডুবে মারা গেছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের কাউয়ার চর পয়েন্টে ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। সোমবার শেষ বিকেলে তিমিটি দেখা যায়। মহিপুর বন বিভাগ জানিয়েছে, তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে; পরে নমুনা সংগ্রহ করা হবে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশে ৩৭ বছরের কর্মজীবন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার এসআই ছবির উদ্দিন শিকদার অবসরে গেছেন। সোমবার টুঙ্গিপাড়া থানায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে তাকে টুঙ্গিপাড়া থেকে নিজ বাড়ি কোটালীপাড়ায় পৌঁছে দেন পুলিশ সদস্যরা।
২ ঘণ্টা আগে