Ajker Patrika

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কমলা (৪৮) নামের এক নারী মারা গেছেন।

বুধবার (১২ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শিমরাইল থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাযোগে ওই নারী, তাঁর মেয়ে ও দুই নাতনিকে নিয়ে কাঁচপুরের উদ্দেশে যাচ্ছিলেন। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে পৌঁছালে হঠাৎ কাঁচপুর থেকে শিমরাইলের উদ্দেশে আসা আরও একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওই নারী অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। তখন ঢাকামুখী লেনে একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, ‘এসব অটোরিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করছি। তারপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে চলাচল করে। দুর্ঘটনায় ট্রাকটি আটক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা-১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন: বাবর

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা

হত্যা-গুমের সঙ্গে জড়িত ছিল চার সংস্থা—জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিংয়ে কড়াকড়ি, ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত