
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিচার, সংস্কার আর স্থানীয় নির্বাচন—এই তিনটি কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে।’ আজ শুক্রবার সকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে যতটুকু যৌক্তিক সময় দরকার, অন্তর্বর্তী সরকার সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়।’

সাবেক এই এমপি বলেন, ‘অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক ইউনূস যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি জাতীয় নির্বাচন দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু গত ছয়-সাত মাসে আমরা লক্ষ্য করেছি, সেই নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য একের পর এক ফন্দিফিকির করে দেশীয় ও আন্তর্জাতিকভাবে এই সরকারকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আধিপত্যবাদী শক্তির কোলে বসে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ওখানে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশে অরাজকতা-অস্থিরতা তৈরির চক্রান্ত করছেন।’
জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

ঢাকা মেডিকেলে অমির চাচা মো. জাকির হোসেন জানান, অমি ও তার পরিবার কামরাঙ্গীরচরের কলামাঠ এলাকার বাসায় ভাড়া থাকত। তার বাবার নাম মো. উসমান গনি। অমি ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল।
১৪ মিনিট আগে
মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসুর জিএস যে সামগ্রিকভাবে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের কথা বলছেন, তা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের মনে হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দায় এড়ানোর চেষ্টা করছেন।’
১৪ মিনিট আগে
আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
৩৪ মিনিট আগে
পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
৪৩ মিনিট আগে