
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আদাবর এলাকায় মশকনিধন অভিযানের সময় তিনটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে ডিএনসিসি অঞ্চল-৫-এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডের আওতাধীন আদাবর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম মশকনিধন অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তিনটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া ডিএনসিসি অঞ্চল-২-এর আওতাধীন মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান অভিযান চালিয়ে তিনটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১১ হাজার টাকা জরিমানা করেন।

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আল্টিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।
২৯ মিনিট আগে
পঞ্চগড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামে আলম হক (৩০) নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাবুল নামের প্রেমিকের পরামর্শে আলমকে বিষ খাইয়েছে
৩৪ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
৩৮ মিনিট আগে