রাজধানীতে চলন্ত বাস থেকে অচেতন অবস্থায় এক ফল ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজন ও পুলিশের ধারণা, অজ্ঞান পার্টির কবলে পড়ে চেতনা হারিয়ে তাঁর মৃত্যু হয়।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যবসায়ীর নাম আসিফ (২৫)। তাঁকে হাসপাতালে নিয়ে আসা মামাশ্বশুর সিরাজুল ইসলাম জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। স্ত্রীকে নিয়ে ঢাকার সাভারের বাইপাইলে থাকতেন তিনি। সেখানেই ফলের ব্যবসা করতেন।
গত রোববার আসিফ ঢাকা থেকে সাতক্ষীরায় গিয়েছিলেন আম কিনতে। সেখানে গিয়ে আম নিয়ে ট্রাকে করে ঢাকায় পাঠিয়ে দেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা থেকে মাস্টার পরিবহন নামে একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন আসিফ। পথে বাসের মধ্যে স্টাফরা আসিফকে অচেতন অবস্থায় দেখতে পান। বাসটি যাত্রাবাড়ী এলাকায় এলে তখন তাঁকে বাস থেকে নামিয়ে দোলাইরপাড় মডার্ন হাসপাতালে নিয়ে যান বাসের স্টাফরা। এর মধ্যে স্বজনদের খবর দেওয়া হয়। পরে স্বজনেরা দোলাইরপাড়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজুল আরও জানান, বাসের স্টাফদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়ে থাকতে পারেন। তবে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগ অক্ষত রয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, আসিফ নামে যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে