বেতন বকেয়া রেখে ও আনুষঙ্গিক পাওনা পরিশোধ না করেই গার্মেন্টস বন্ধ করে দেওয়ার অভিযোগে ঢাকার কমলাপুর রেল স্টেশনের সামনের সড়ক ও নটর ডেম কলেজের সামনের সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে ওলিও অ্যাপারেলস লিমিটেডের গার্মেন্টস কর্মীরা। ফলে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে কমলাপুর রেল স্টেশনের সামনে চৌরাস্তায় জমা হয়ে গার্মেন্টস কর্মীরা বিক্ষোভ করতে থাকেন। পুলিশ উপস্থিত থাকলেও তারা শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধে কোনো বাধা দেয়নি।
গার্মেন্টসকর্মী ইসমাইল হোসেন বলেন, ‘গত ৬ বছর ধরে এই কারখানায় কাজ করছি। গত মাসের ১৫ তারিখ কর্তৃপক্ষ আমাদের ডেকে জানায়, গার্মেন্টস বন্ধ হয়ে যেতে পারে। তবে বন্ধ করার আগে বকেয়া বেতন, নিয়ম অনুযায়ী আরও ৩ মাসের বেতন ও প্রভিডেন্ট ফান্ডের টাকাসহ আনুষঙ্গিক সব পাওনা বুঝিয়ে দেবেন। কিন্তু সকালে কাজ করতে এসে দেখি কারখানার গেটে তালা দেওয়া। এ কারণেই পেটের দায়ে বিক্ষোভে নেমেছি।’
আরেক গার্মেন্টস কর্মী নবীজান বলেন, ‘গত ৯ বছর ধরে এখানে কাজ করছি। এখানে আমরা প্রায় আড়াই হাজার গার্মেন্টসকর্মী কাজ করছি। স্টাফ আছে প্রায় আরও ৫০০ জন। কাল সন্ধ্যায় বলছে, এখন জেনারেটরের তেল শেষ। আজ সকালে আবার কাজে আসতে। সকালে এসে দেখি সব বন্ধ। এখন আমরা কোথায় যাব। আমাদের বকেয়া পাওনার কি হবে?’
মতিঝিল থানার পুলিশ পরিদর্শক মো. বেলাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেতন না দিয়ে কারখানা বন্ধ করার বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। মালিক পক্ষ থেকে এখানে এসে শ্রমিকদের দাবি দাওয়া, বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে ঘোষণা দেবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
৪ ঘণ্টা আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
৫ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৫ ঘণ্টা আগে