
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুজন মিয়া (৫০) পলাতক।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামের পালবাড়িতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া আক্তার পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে আফিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। আজ সোমবার সকালে র্যাব-১০-এর (সিপিসি-৩) ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা...
৮ মিনিট আগে
২০১৪ সালে রিজেন্ট হাসপাতালের নামে এনআরবি ব্যাংক থেকে ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার টাকা ঋণ নেন সাহেদ। এ ছাড়া, সাহেদ করিমের নামে ৫ লাখ ৫৫ হাজার টাকার একটি ক্রেডিট কার্ড সুবিধাও গ্রহণ করা হয়। দীর্ঘদিনেও ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ না করায় ২০২১ সালে এনআরবি ব্যাংক দুটি মামলা দায়ের করে।
১০ মিনিট আগে
বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে হাফেজ ইবারত আলী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মোংলা-খুলনা মহাসড়কের ভাগাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
খুলনায় চার মামলার আসামি ওয়াজিদ ইসলাম রাকিব (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার গভীর রাতে তাঁকে নগরীর বৈকালী এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে