Ajker Patrika

বিএনপি কর্মী মকবুল হত্যা: অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি কর্মী মকবুল হত্যা: অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান কারাগারে
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পুলিশের হামলায় বিএনপি কর্মী মকবুল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সন্ধ্যায় রাকিবুল হাসানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই তোফাজ্জল হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার সকালে চট্টগ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। তারা কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতা-কর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় পল্টন থানায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

রাকিবুল হাসানকে আটক রাখার আবেদনে বলা হয়েছে, তিনি এজাহার নামীয় আসামি। মকবুল হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁকে ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত