Ajker Patrika

বিএনপি কর্মী হত্যা মামলায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবুল হাসান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি কর্মী হত্যা মামলায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবুল হাসান কারাগারে
প্রতীকী ছবি

রাজধানীর পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে বিএনপি কর্মী মকবুল হোসেন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আবুল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

সন্ধ্যায় আবুল হাসানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৩ নভেম্বর রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহে র‌্যাব-১১ কার্যালয় থেকে আবুল হাসানকে আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান।

অভিযোগে আরও বলা হয়, অভিযানের সময় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতা-কর্মীর ওপর হামলা করা হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় পল্টন থানায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত ১৭১ নম্বর আসামি আবুল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত