
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি গাড়ি দুমড়ে–মুচড়ে গেছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, অসতর্কভাবে একটি প্রাইভেটকার ইউটার্ন নিচ্ছিল। তখন ট্রেনটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ের সিগন্যাল পড়ার পর রেললাইন ঘেঁষে ইউটার্ন নিচ্ছিল অনেক গাড়ি। হাতিরঝিল থেকে প্রবেশ করা গাড়ি রেললাইনের সিগন্যালের পাশ দিয়ে ইউটার্ন নিয়ে এফডিসির দিকে যাচ্ছিল। তখন তেজগাঁও এর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেন প্রাইভেটকারকে ধাক্কা দেয়। প্রাইভেটকার আবার একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রাইভেটকারে থাকা যাত্রী ও চালক গাড়ি রেখে চলে যায়। গাড়িটির মালিকের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি কেউ। এতে দুজন আহত হন বলে জানিয়েছেন তারা।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারের মালিক শনাক্তের চেষ্টা চলছে। তারা ঘটনার পর গাড়ি ফেলে চলে গেছে।

ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
২০ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে