গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে রতন দে (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বালীগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন দে উপজেলার বালীগাঁও এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় ‘মিতা স্টুডিও’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
ওসি বলেন, প্রতিদিনের মতো সকালে রতন দে হাঁটার সময় নাভানা প্লাস্টিক কারখানা এলাকায় গেলে অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সেদিনের প্রত্যক্ষদর্শী রেলস্টেশন এলাকার শেখ আব্দুর রহিমের ভাষ্য অনুযায়ী, ৪ এপ্রিল ভোরে মাদ্রাসার শিক্ষার্থীরা ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াত করছিলেন। এ সময় স্থানীয় বিহারিদের সহায়তায় পাক হানাদার বাহিনী মাদ্রাসা প্রাঙ্গণে হামলা চালায়।
২ মিনিট আগে
বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
৫ ঘণ্টা আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৫ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
৫ ঘণ্টা আগে