
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আত্মসাতের ঘটনায় করা প্রতারণা মামলায় জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বহিষ্কৃত সদস্য দিলশাদ আফরিন পিংকিকে (৩১) কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
শুক্রবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে রমনা থানা-পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মোহাম্মদ কামরুল হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। দিলশাদ আফরিন পিংকির পক্ষে তাঁর আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে পিংকিকে রাজধানীর রমনা থেকে আটক করে পুলিশ। ওই দিন ফাউন্ডেশনের আইন কর্মকর্তা ফাতেমা আফরিন পায়েল রমনা মডেল থানায় মামলা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে বুলবুল সিকদার ও রকিবুল সিকদার জুলাই বিপ্লবে আহত হিসেবে ক্ষতিপূরণের জন্য আবেদন করেন। তাঁদের কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় জুলাই ফাউন্ডেশনে তথ্য প্রদানের জন্য আসতে বলা হয়। ২১ মার্চ তাঁরা ফাউন্ডেশনে উপস্থিত হলে জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত না হওয়া সত্ত্বেও দিলশাদ আফরিন ১০ হাজার টাকার বিনিময়ে তাঁদের চিকিৎসার ব্যবস্থাপত্র সত্যায়ন করার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের তালিকায় রকিবুলের নাম অন্তর্ভুক্ত করতে ৫০ হাজার এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আরও ৩০ হাজার টাকা গ্রহণ করেন। জুলাই বিপ্লবে শহীদ আহসান কবির শরিফের স্ত্রী হাদিসা আক্তার হ্যাপিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আড়াই লাখ টাকা পাইয়ে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন। এ ছাড়া আরও কয়েকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ করেন তিনি।
উল্লেখ্য, ৮ এপ্রিল দিলশাদ আফরিন পিংকিকে কমিটি থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
আরও খবর পড়ুন:

এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে...
৬ মিনিট আগে
আহতদের চিকিৎসা বন্ধ রাখার নির্দেশ থাকলেও চিকিৎসকদের কৌশলী সেবায় বহু প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত অবদানেই জুলাই আন্দোলন সফলতার মুখ দেখেছিল। সেই আন্দোলনের দুই বছর পূর্তিতে সংগঠনটি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ
১৭ মিনিট আগে
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিভিন্ন উপজেলায় তীব্র নদীভাঙন অব্যাহত রয়েছে। গত তিন দিনে অন্তত ৮০টি পরিবার বসতভিটা হারিয়েছে। ভাঙন ঠেকাতে পাউবো জিও ব্যাগ ফেললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের।
২০ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী ভুন্দুরচর সীমান্তে ১৭ দিন শূন্যরেখায় অবস্থান করা তিন যুবককে আজ বুধবার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। বিএসএফের পুশ ইনের চেষ্টার শিকার হওয়া ওই যুবকদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি বিজিবি।
৩৭ মিনিট আগে