
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে ইটভাটা ও মাটি কাটা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার আকবরনগরে ঘটে যাওয়া ঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। শনিবার সন্ধ্যায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে মাদ্রাসার শিক্ষার্থীরা ছাদে খেলাধুলা করছিল। মাদ্রাসা ভবনের পাশ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন ও একটি ট্রান্সফরমার রয়েছে। খেলাধুলার একপর্যায়ে বিকট শব্দ হয় এবং নিচে থাকা গ্যাস রাইজারে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ছাদে থাকা লাঠিসদৃশ্য বস্তু দিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শ...