
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের মোটিফ’ আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, আজ শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এই মোটিফ পুড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, চারুকলা প্রাঙ্গণে ফ্যাসিবাদের মোটিফটি সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ ছাড়া শান্তির পায়রা এবং ওপরের শামিয়ানাও পুড়ে গেছে। পুড়ে যাওয়া এসব মোটিফের ছাই ও খণ্ডিতাংশ পড়ে আছে ঘটনাস্থলে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘ভোররাত ৪টা থেকে ৫টার মধ্যে এই অগ্নিকাণ্ড ঘটে। এ সময় দায়িত্বরত প্রক্টরিয়াল টিমের দুই সদস্য নামাজে গিয়েছিলেন। এ ছাড়া দারোয়ান ঘুমে ছিলেন। ফলে আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।’
সাইফুদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমরা অনুমান করছি, কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আবার তা নাও হতে পারে। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ছিল। ক্যামেরার পাসওয়ার্ড ভুলে যাওয়ায় এখনো ফুটেজ দেখা সম্ভব হয়নি। তবে ভিন্নভাবে এ ফুটেজ দেখার চেষ্টা চলছে।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ও প্রক্টরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তায় দায়িত্বে ছিল। ভোর সাড়ে ৪টার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়। তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল। এর কিছু সময় পরেই যে জায়গাতে শেখ হাসিনার মোটিফটি ছিল সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো হলেও শেখ হাসিনার ফ্যাসিস্ট মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে। এটা একেবারে পূর্বপরিকল্পিত ভাবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
রফিকুল ইসলাম আরও বলেন, ‘ঘটনাটি ঘটার পরপরই সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, পুলিশের কর্মকর্তারা এসে উপস্থিত হন। এখনো সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করা হচ্ছে। কে বা কারা এটি ঘটিয়েছে সেটি দেখা হচ্ছে।’
আরও খবর পড়ুন:

জুবাইদুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের হাসেন আলীর ছেলে। বিদেশ থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনদের সঙ্গে মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি।
৫ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক কারবারের অভিযোগে এক প্রবীণ সাবেক কাউন্সিলরকে জনসমক্ষে হেনস্তা, মারধর ও অন্যায়ভাবে আটকের ঘটনায় জড়িত ‘মব সন্ত্রাস’ ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১৬ মিনিট আগে
রাজশাহীর মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে তাঁর বাবা মুজিব সরদারকেও কুপিয়ে জখম করেন আমিনুল। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে...
২৪ মিনিট আগে
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে