ছয় বছরের বেশি সময় পর বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার।
প্রায় ৩ হাজার ১৩১ জন ভোটারের অংশগ্রহণে এদিন বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারের কাউন্সিলে সদ্য সাবেক সভাপতি ডা. হারুন-ডা. শাকিল এবং সাবেক সভাপতি ডা. আজিজ-ডা. শাকুরের নেতৃত্বে পৃথক প্যানেল ঘোষণা করা হয়েছে। শীর্ষ পাঁচটি পদের বিপরীতে এই দুই প্যানেলের ১০ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
উভয় প্যানেলই নির্বাচনী ইশতেহারে ফ্যাসিবাদমুক্ত ড্যাব গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রেখেছে। নির্বাচন ঘিরে এরই মধ্যে উভয় প্যানেলের প্রার্থীরা প্রচার শেষ করেছেন।
গত ২৫ জুলাই ড্যাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকারের সই করা বিজ্ঞপ্তিতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১১ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে