Ajker Patrika

যাত্রাবাড়ীতে ৩৪ লাখ টাকা ও মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 
যাত্রাবাড়ীতে ৩৪ লাখ টাকা ও মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীতে এসআরবির অভিযানে জব্দ করা নগদ অর্থ, মাদকসহ সরঞ্জাম। ছবি: সংগৃহীত

‎‎রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ প্রায় ৩৪ লাখ টাকাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়।

‎‎গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মো. হাসান (২৭) ও মো. রোহান ইসলাম (২২)।‎

‎এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এসআরবি-১০ সিপিসি-১-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪৩টি ইয়াবা এবং ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিয়ার ক্যান, মাদক বিক্রির নগদ ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

‎‎এসআরবি আরও জানায়, গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত