
ঢাকার দোহারে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে পালামগঞ্জের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল (২৪) উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী গ্রামের আলী ব্যাপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. তারেক বলেন, ‘আজ সকালে আমার দোকানে চা খাচ্ছিলেন নাজমুল। এ সময় তিন যুবক একটি মোটরসাইকেলে এসে চায়ের দোকানে ঢুকে নাজমুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। নাজমুল নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
প্রত্যক্ষদর্শী মিলন জানান, ঘাতকদের মধ্যে রনি নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। নিহতের পরিবারেরও দাবি রনি নাজমুলকে হত্যা করেছে।
এ বিষয়ে নিহত নাজমুলের মা নাছিমা বেগম বলেন, ‘আমার ছেলে সকালে ঘরে শুয়েছিল। পরে চা খাওয়া জন্য বের হয়। চায়ের দোকানে রনিসহ বেশ কয়েকজন এসে আমার ছেলেকে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে।’
তাঁদের সঙ্গে আগে কোনো ঝামেলা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রনির সঙ্গে আগে ঝামেলা ছিল, কিন্তু সেটা মীমাংসা করা হয়েছে। রনিরা আমার ছেলেকে মেরে ফেলেছে—এর বিচার চাই আমি।’
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। আসামিদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানান দোহার আর্মি ক্যাম্পের জেসিও জহিরুল ইসলাম।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। হত্যায় জড়িত সন্দেহভাজন রনির বাবা চান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৯ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে