
রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার ফটকে দুই নারীর কাছ থেকে ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন আনোয়ার হোসেন ও মো. জুয়েল। এর মধ্যে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর জুয়েলকে গ্রেপ্তার করে র্যাব।
পুলিশ জানায়, মোহাম্মদপুরে সাম্প্রতিক কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মালামালসহ তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
এদিকে, গত শনিবারের আলোচিত ওই ঘটনার প্রধান সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব-২। র্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডে এ ঘটনা ঘটে। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে দুই নারী শ্যামলীতে নামেন। পরে রিকশাযোগে বাসার সামনে পৌঁছালে দুই ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের লাগেজ, ব্যাগ ও অন্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অফিস। আজ মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩১টি ড্রামে রাখা ৩ লাখ ১০ হাজার পিস অবৈধ রেণু জব্দ করা হয়। জব্দ করা রেণুর আনুমানিক বাজারমূল্
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের লাখাই উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে দুই ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মোড়াকরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
১ ঘণ্টা আগে
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ঢাকায় জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না আজ মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন...
১ ঘণ্টা আগে
গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা দুই অজ্ঞাত ব্যক্তি হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছেন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর আলাদা সময়ে তারা হাসপাতাল ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে