
ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। এ সময় তাঁদের সঙ্গে থাকা লাগেজসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, ঘটনাটি গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায়। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তাঁদের (দুই নারী) ভয় দেখিয়ে লাগেজসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁকে ধরার চেষ্টা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাঁদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন। তাঁর পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায়। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজসহ জিনিসপত্র ছিনিয়ে নেন তাঁরা।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব আজকের পত্রিকা বলেন, ‘ভুক্তভোগীদের তথ্য অনুসারে, তাঁরা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে রিকশা থেকে নামার পরই তাঁরা ছিনতাইয়ের শিকার হন। এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণকারী ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারের ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে ৯ লাখ টাকার বিনিময়ে তিন রোহিঙ্গাকে অবৈধভাবে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে। এ ঘটনায় রেজিস্ট্রার জেনারেল কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা হয়েছে।
৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে একটি খাবার হোটেলে ডাকাতির চেষ্টার অভিযোগে সামিউল হোসেন সৌরভ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে তিনি আহত হন। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে হামলায় মা-মেয়েসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত ময়রা খাতুন ও তাঁর মেয়ে রাবিয়া খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
২৫ মিনিট আগে