
বাংলা সালের চলতি বছরকে বিদায় জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার বকুলতলায় আয়োজিত হয়েছে ‘চৈত্রসংক্রান্তি উৎসব’। আজ শনিবার সন্ধ্যায় চারুকলা প্রাঙ্গণের বকুলতলায় চৈত্রসংক্রান্তি উদ্যাপনে গান, নাচ ও কবিতা আবৃত্তির আয়োজন করেন চারুকলার শিক্ষার্থীরা। অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত।
ইতিমধ্যে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। চৈত্রসংক্রান্তিতেও তাই দর্শকের আনাগোনা চোখে পড়ে। পুরোনো বছরকে বিদায় জানাতে চৈত্রের শেষ দিনে এই আয়োজন।
আয়োজকেরা জানান, মঙ্গল শোভাযাত্রা আয়োজনেরই একটি অংশ চৈত্রসংক্রান্তি উৎসব। বছরের শেষ দিন উদ্যাপনের জন্য এই আয়োজন। সংগীত, নাচ ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে চৈত্রসংক্রান্তি পালিত হয়।
আবহমান বাংলার চিরায়ত বিভিন্ন ঐতিহ্য ধারণ করে আসছে এই চৈত্রসংক্রান্তি। পুরোনো বছরের বিদায় আর নতুন বছরকে আবাহনের প্রস্তুতি। তাই সংক্রান্তি ঘিরে আচার, অনুষ্ঠান, উৎসব লেগেই থাকে। চৈত্রসংক্রান্তির আয়োজনের পেছনে পেছনে বৈশাখের আনন্দ-উৎসব এসে যায়।

টিটন হত্যার ঘটনায় ডিএমপির নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই মামলা দায়ের করেন টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব।
৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শটগানের একটি গুলি উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া কালবৈশাখীতে কুমিল্লার ১৭টি উপজেলাতেই বিদ্যুৎ অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ঝোড়ো হাওয়ার তীব্রতায় অসংখ্য বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এবং গাছ ভেঙে পড়ে লাইনের ওপর। এতে একদিকে যেমন সরবরাহ বন্ধ হয়ে যায়, অন্যদিকে মেরামতকাজও ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া কালবৈশাখীর ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এর আগেও কয়েক সপ্তাহ ধরে এলাকায় তীব্র লোডশেডিং চলছিল, যা হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবাকে ব্যাহত করছে।
২ ঘণ্টা আগে